রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত


হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ই আগস্টের সকল শহিদের প্রতি রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জাতীয় শোক দিবসে সোমবার দিনের শুরুতে (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়।
রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায় সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন। এসময় রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. স্বপন কুমার সাহা, রেজিস্ট্রার জনাব সরকার হীরেন্দ্র চন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
শুভেচ্ছান্তে,





