ক্যাম্পাস
ইবিতে ছাত্রলীগের মাদকবিরোধী র্যালি


ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রলীগ একাংশের নেতৃত্বে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জুলাই) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে ছাত্রলীগের নেতৃবৃন্দের আয়োজনে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় নেতারা মাদকের ভয়াবহতা সকলের সামনে তুলে ধরেন।
এর আগে, ইশতিয়াক শাওন, অনিক’সহ বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে মাদকবিরোধী এই র্যালিতে প্রায় দেড়শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এর আগে গতকাল রাতে শাখা ছাত্রলীগের অপর একটি অংশ ক্যাম্পাসে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল করেছে বলে জানা যায়।





