জবির শিক্ষক লাউঞ্জ নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জ নির্মাণের জন্য ৪০ লাখ টাকা অনুদান দিয়েছ অগ্রণী ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাকক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ছাড়াও উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম, মো. লুৎফর রহমান ও শিক্ষক সমিতির অন্য সদস্যরা।
অগ্রণী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- আঞ্চলিক ডিজিএম মো. মকবুল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা প্রধান ও সহকারী ব্যবস্থাপক মুহাম্মদ তারিক হোসেন, ইসলামপুর শাখা প্রধান ও সহকারী ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মু. মুজিবুর রহমান, সিনিয়র অফিসার মো. হাসিব চৌধুরী প্রমুখ।





