ঘোড়াঘাটে ওয়ার্ল্ড ভিশনের স্থায়িত্ব ও রূপান্তর বিষয়ক কর্মশালার সমাপনী


ঘোড়াঘাট, (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ওয়ার্ল্ড ভিশনের ৫ দিন ব্যাপী স্থায়িত্ব ও রূপান্তর বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির আয়োজনে বিরাহীমপুর বিএসএস প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ৫দিন ব্যাপী কর্মশালার সমাপনী দিনে সভাপতিত্ব করেন, ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলান্ড গোমেজ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রুসিনা সরেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, উপজেলা কৃষি অফিসার এখলাস হোসেন সরকার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ বিপ্লব কুমার দে, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রাকিবা খাতুন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া প্রোগ্রাম ক্লাষ্টার ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির প্রোগ্রাম অফিসার পরিমল সরকার, মারিও মার্ডী, জেমস্ তপন মন্ডল, সুবীর কুমার রায়, স্পন্সরশিপ ও চাইল্ড প্রটেক্টশন অফিসার গোল্ডেন সরকার, সিস্টেম সাপোর্ট অফিসার এলভিনা হাঁসদা, ফাইন্যান্স অফিসার অভিজিৎ ঘোষ প্রমুখ। ২৬ শে জুন শুরু হওয়া ৫দিন ব্যাপী এ কর্মশালায় ওয়ার্ল্ড ভিশনের উপকারভোগী, গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম, সরকারী বেসরকারী প্রতিনিধি, জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন।



