অর্থনীতি

শেয়ারবাজার: টানা ৩ কার্য দিবস সূচকের পতন

দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। এ নিয়ে টানা তিন কার্য দিবস সূচকের পতন হলো। মঙ্গলবার অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে ৬ হাজার ৩৬১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ২ হাজার ৩০০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯ কোম্পানির। দরপতন হয়েছে ২৩৬ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

এই বিভাগের আরও সংবাদ

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২১৮ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট কমে ১৮ হাজার ৭১০ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৬২ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৯৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২৯২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির।

এই বিভাগের আরও সংবাদ