জাতীয়

২৪ ঘণ্টায় ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই শনাক্ত হয়েছে ২৮ জন। বৃহস্পতিবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে দেশে ৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৮ জন এবং ঢাকার বাইরে পাঁচজন রয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ৫১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ৪২৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এ বছর মৃত্যু নেই।

উল্লেখ্য, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। সুস্থ হয়েছিল ২৮ হাজার ২৬৫ জন এবং মারা যান ১০৫ জন।

এই বিভাগের আরও সংবাদ