অর্থনীতি

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৫.৬১ শতাংশ

গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৫৪ কোটি ২৩ লাখ ৫৯ হাজার ১২০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ২৩৫ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার ৭২৫ টাকার। সে হিসেবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৫.৬১ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২০ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ কমে ৬ হাজার ২৩৭ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করছে।

এই বিভাগের আরও সংবাদ

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ১৯৫টির এবং ৩১টির দাম ছিল অপরিবর্তিত।

এই বিভাগের আরও সংবাদ