ক্যাম্পাস
জবি ছাত্রলীগ আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টে বিজয়ী শহীদ রফিক একাদশ


রিসাত রহমান, জবি প্রতিনিধিঃসোমবার, ১৮ এপ্রিল ২০২২ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান চত্ত্বরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্তৃক আয়োজিত শহীদ শেখ কামাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
এবারের টুর্ণামেন্টে ফাইনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের কাছে জয় লাভ করেছে শহীদ রফিক একাদশ।
পুরষ্কার বিতরনীতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আক্তার হুসাইন।





