দেশজুড়ে

শ্রীমঙ্গলে ৮ কেজি ৮২০ গ্রাম গাঁজাসহ কারবারি গ্রেফতার

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৭নং রাজঘাট ইউনিয়নের অন্তর্গত ফুসকুড়ি চা বাগানস্থ ফুসকুড়ি শ্রম কল্যান কেন্দ্র সংলগ্ন ৭১ এর বীর মুক্তিযোদ্ধা শহীদ মিনার এলাকায় মাদক বিরোধী এক বিশেষ অভিযানে ৮ কেজি ৮২০ গ্রাম গাঁজা সহ সুরঞ্জন বিশ্বাস নামে এক মাদক কারবারি গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৩ই এপ্রিল) দুপুরে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে এসআই মোঃ আনোয়ারুল ইসলাম পাঠান ও অন্যান্য অফিসারদের সহায়তায় এক গোপন সংবাদের ভিত্তিতে মতিগঞ্জ (ডিগাপাড়া) এলাকার বাসিন্দা বিক্রমন বিশ্বাস এর ছেলে সুরঞ্জন বিশ্বাস (৫০) কে ৮ কেজি ৮২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। আর উক্ত বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণী ১৯ (খ) ধারা অনুযায়ী শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগেও বেশ কয়েকবার তাকে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিলো। এবং আসামীকে যথাযথ পুলিশ এস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ