“আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণে সকলকে এগিয়ে আসতে হবে”


সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেছেন, আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণে সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে, শিক্ষার্থীদের সঠিক ধারায় রাখতে বিদ্যালয় সমূহে সুস্থ সংস্কৃতি চালু রাখতে হবে, বাল্যবিয়ে রোধে ইভটিজিং এর মূল উৎপাটন করতে হবে, বেকার বা মাদকাশক্ত কারো সাথে আপনার মেয়ে বিয়ে দেবেন না (আত্মীয়করবেন না)।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁদেরহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য মন্ডল, ও গাওলা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবিরসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
পরে স্থানীয় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।



