মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারুক সম্পাদক সোহাগ


মোঃ রনি খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সংগঠনের সকল সদস্যের সিদ্ধান্ত মোতাবেক পূর্বের কমিটি বিলুপ্ত করে দৈনিক প্রতিদিনের সংবাদ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ ফারুক হোসেন খাঁন” কে সভাপতি ও দৈনিক মানবজমিন এর উপজেলা প্রতিনিধি মোঃ সোহাগ হোসেনকে সাধারণ সম্পাদক করে (এমআরইউ)কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে সংগঠনের কার্যালয়ে এক সাধারণ সভায় দুই বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দি বাংলাদেশ টুডের উত্তম গোলদার, দৈনিক আমার সংবাদ/৭১ টিভির মোঃ কামরুজ্জামান বাঁধন সহ-সভাপতি , যুগ্ম সম্পাদক দৈনিক গণকণ্ঠের মোঃ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক মানব কন্ঠের আবদুল ওয়াদুদ, অর্থ সম্পাদক স্বদেশ প্রতিদিনের মোঃ শাকের আলম, দপ্তর সম্পাদক বিজনেস বাংলাদেশে এর আতিকুর রহমান লিপন ও প্রচার, প্রকাশনা সম্পাদক সকালের সময়ের মোঃ মাসুম বিল্লাহ।
আর কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দৈনিক জাগরণ/ইকনোমির মোঃ নাসির উদ্দিন , দৈনিক দিনকালের মোঃ কামরুজ্জামান জুয়েল। সাধারণ সদস্য – একুশে সংবাদের মোঃ কামরুল হুদা এবং রুপবানীর অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ।
এছাড়াও দৈনিক বাংলাদেশ বুলেটিন ও তরঙ্গ নিউজের মোঃ রনি খাঁন এবং সরেজমিনের আসলাম আবদুল্লাহকে সংগঠনের আজীবন সদস্য করা হয়েছে।



