খুলনায় বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ গ্রেফতার ৩


আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : খুলনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ বটিয়াঘাটা থানা এলাকায় উদ্ধার অভিযান ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সূত্রে জানতে পারে যে, টাকার বিনিময়ে জুয়া খেলা হচ্ছে।
তখন তিনি বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে সংগীয় অফিসার ও ফোর্সসহ ১০ এপ্রিল রবিবার বিকাল ৪ টা ৩৫ মিনিটের সময় মামলার ঘটনাস্থল বটিয়াঘাটা থানাধীন বিরাট সাকিনস্থ জনৈক মোঃ রশিদ গোলদারের বসতবাড়ির পূর্বপাশে ফাঁকা জায়গায় ফেলে রাখা পুরাতন চৌকির উপর থেকে আসামী ১। মোঃ মিরাজুল তরফদার (৪৮), পিং- মৃত আজহার আলী তরফদার, ২। আবেদ হোসেন (৫২), পিং- মৃত মোহাম্মদ আলী তরফদার ৩। মোঃ গোলাম মোস্তফা(৩২), পিং- মৃত মোঃ জাকির হোসেন, সর্ব সাং- বিরাট, থানা-বটিয়াঘাটা, জেলা- খুলনাদেরকে ধৃত পূর্বক তাদের হেফাজত হতে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ১,৪০০/- (এক হাজার চারশত) টাকা উদ্ধার করে। পরবর্তীতে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস ১০/০৪/২০২২ তারিখ বেলা ০৪.৫৫ টার সময় উক্ত আলামতের জব্দতালিকা করতঃ বটিয়াঘাটা থানার মামলা নং- ০৭, তারিখ- ১০/০৪/২০২২ ; ধারা-১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় দায়ের করে।
১০ এপ্রিল রবিবার খুলনা জেলা ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোল্লেখিত তথ্য জানানো হয় ।



