হরিণটানা থানা পুলিশের অভিযানে ১৫,৪২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১


আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : গত ৬ এপ্রিল রাত ১০ টা ৩০ মিনিটের সময় কেএমপি’র হরিণটানা থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে উক্ত থানাধীন জিরোপয়েন্ট মোড়স্থ কাশেমের চায়ের দোকানের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপর হতে মাদক ব্যবসায়ী ১) আকাশ হোসেন(২০), পিতা-মৃত: ইসহাক আলী, সাং-কানাহারডাঙ্গা দোলাবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর এবং আইনের সাথে সংঘাতে জড়িত কিশোর অপরাধী ২) মোঃ জিসান(১৬), পিতা-মোঃ আনসার আলী, সাং- নামাপাড়া, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুরদ্বয় কে ১৫,৪২৫ (পনের হাজার চারশত পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামী এবং আইনের সাথে সংঘাতে জড়িত কিশোর অপরাধীর বিরুদ্ধে হরিণটানা থানার মামলা নং-০২, তারিখ- ০৭/০৪/২০২২ , ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(গ) রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ৭ এপ্রিল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।



