মুসলিম নারীর জন্য কপালে টিপ দেওয়া কি জায়েজ?


মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: ওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল ধরে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজ মাহফিল থেকে মুসলমানদের ইমান, আমল, আচার-আচরণে বলিয়ান ও আদর্শ মুসলিম হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়।
মঙ্গলবার (৫ এপ্রিল) ৩ রমজানে দিনের বেলায় নীলফামারী জেলা সদরের পঞ্চপুকু ইউনিয়নের চেংমারী দারুস সুন্নাহ ও নূরানী হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দন্তরবন্দী উপলক্ষে “রমজান শীর্ষক আলোচনা সভা”য় দির্ঘ ১ ঘন্টা আলোচনার পর এক প্রশ্ন উত্তরে যা বললেন শায়খ আহমাদুল্লাহ।
প্রশ্নঃ মুসলিম নারীর জন্য কপালে লাল টিপ দেওয়া কি জায়েজ?
উত্তরে শায়খ আহমাদুল্লাহ-
আজ কাল এই টিপ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক হই-চই হচ্ছে। যারা নিজেদেরকে নারী বাদী বলে দাবী করেন এদের বেশির ভাগ দেখবেন যে, কোন মুসলিম নারী যখন নির্যাতিত হয়, মুসলিম নারী যখন জুলুমের শিকার হয় পর্দার কারনে যখন অপমানিত হয়, তখন এদের মুখে কুলুফ থাকে।
মুসলিম মে সাজ-সজ্জা গ্রহন করবেন তার জন্য কোরআনে সাজ-সজ্জা নীতিমালা দিয়েছেন। মেয়েরা মেহেদী ব্যবহার করবে হাতে। মেহেদী ব্যবহার করা মেয়েদের জন্য এটা নবী কারিম (সাঃ) এর হাদিস ও সুন্নাহ দ্বারা সাবেদ প্রমাণিত। মেয়েদের ইসলাম স্বাধীনতা দিয়েছে তারা সাজবে তবে সেই সাজ-সজ্জা রাস্তার মানুষের জন্য নয়।
কপালে টিপ নিয়ে একটা মুখরিত গল্প অনেক ওয়াজ মাহফিল গুলোতে আমরা খুব জোরে সুরে শুনি, সেগুলো কোন বিশুদ্ধ বর্ণনা দ্বারা প্রমাণিত নয়।
আপনারা শুনেছেন যে, ইব্রাহিম (আঃ)-কে যখন অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত করা হয়েছিলো তখন এরকম কিছু নারী অপকর্মে লিপ্ত হয়েছে, অবাদ্ধ হয়েছে, তাদের কপালে টিপ দেওয়া হয়েছে। এগুলো কোন তাফসির গ্রন্থে বিশুদ্ধ ভাবে প্রমাণিত হয় নি।
সুন্দর্যের অংশ হিসেবে রূপ চর্জা একজন করতে পারেন। সে রূপ চর্জা একজন মুসলিম নারী পর্দার বিধান মেনে করবেন। তবে রূপ চর্জা বাহিরের মানুষের জন্য ভালোটা হলেও করতে পারবেন না। আর কপালের লাল টিপটা যদি সিঁদুর থেকে এসে থাকে সে ক্ষেত্রে বা তার সাথে সাদৃশ্য হয়ে থাকে তাহলে এটা বর্জন করা মুসলিম নারীর কর্তব্য। এটা যদি সেরকম কোন কিছু প্রমাণিত না হয়, বরং এটা ও-ই অঞ্চলের নারীদের রূপ চর্জার অংশ হিসেবে ধর্ম-বর্ণ নির্বিশেষে এটা সবার মধ্যে প্রচলিত থাকে কোন ধর্মিয় সেম্বল মোহন না করে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে। তবে কোন অবস্থাতেই এটা প্রদর্শন করে বেরানো কোন মুসলিম নারীর জন্য জায়েজ নয়।
তিনি আরো বলেন, আমাদের এই সমাজে একজন নারী পর্দার সাথে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গেলে, হিজাব পড়ে কোনো কাজ করতে গেলে, তার হিজাব খুলতে তাকে বাদ্ধ করা হয়। শুধু তাই নয় অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এটার জন্য তাকে নাজেহাল করা হয়, তাকে টিজের সিরকা করা হয়, তাকে উত্যক্ত করা হয়। সেগুলোর বিরুদ্ধে আজ কালকার এই সমস্ত নারী বাদিদেরকে সোচ্চার হতে দেখিনি।
এরা কখনই প্রকৃত অর্থে নারী বাদী নয়। আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে লড়ি। কোন হিন্দু বোন তার কপালে সিঁদুর দিয়ে বেড় হলে, তার সিঁদুর নিয়ে কেউ কুঠ মন্তব্য করা, তাকে উত্যক্ত করা তাকে নিয়ে বাজে মন্তব্য করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। সেটার সমালোচনা আমরা করে থাকি।



