দেশজুড়ে

পুঠিয়ায় পেঁয়াজ ক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় স্থানীয় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় কৃষক মিজান( ৪৮) উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। সৈয়দপুরে নিজ বাড়ির পার্শ্বে মোসলেম উদ্দিনের পেয়াজ ক্ষেতে লাশ পরে থাকতে দেখলে স্থানীয়রা পুঠিয়া থানায় খবর দেয়।

পরে পুঠিয়া থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। থানা সূত্রে জানা যায় গতকাল সোমবার সকালে মরদেহটি অক্ষত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রাথমিক ভাবে কিভাবে মৃত্যু হয়েছে তা স্পষ্ট না হওয়ায় পোষ্ট মোর্টেম রিপোর্ট হাতে পেলে জানা যাবে কি ভাবে কৃষক মিজানের মৃত্যু হয়েছে। তাছাড়া প্রাথমিক তদন্তও চলছে বলে নিশ্চিত করেছেন থানা প্রশাসন। তবে এই রিপোর্ট লিখা পর্যন্ত মিজানের স্ত্রী সন্তান কেও কোনো মামলা দায়ের করেনি বলে জানা গেছে।

এই বিভাগের আরও সংবাদ