জাতীয়

৬ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

দেশের ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির সঙ্গে এসব অঞ্চলে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া দেশের অন্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শনিবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, সিলেটে বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রামের বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া জানিয়েছেন, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গত ২৪ ঘণ্টায় রংপুরের ডিমলায় সর্বোচ্চ ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নেত্রকোনায় ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪ দশমিক ৫, ময়মনসিংহে ৩২ দশমিক ৬, চট্টগ্রামে ৩২ দশমিক ৭, সিলেটে ৩০ দশমিক ০, রাজশাহীতে ৩৬ দশমিক ৬, রংপুরে ২৯ দশমিক ৫, খুলনায় ৩৩ দশমিক ৭ এবং বরিশালে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ