দেশজুড়ে
পূর্ণরায় বিজেপির সাংগঠনিক সম্পাদক হলেন সুজন


ইয়ামিন হোসেন: বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির পূর্ণরায় সাংগঠনিক সম্পাদক হলেন সাগির আহমেদ সুজন। বিজেপির চেয়ারম্যান সাবেক ভোলা-১ আসনের এমপি ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ ও মহাসচিব মতিন সাউদ এর স্বাক্ষরিত চিঠিতে সুজন কে পূর্ণরায় সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
মরহুম নাজিউর রহমান মঞ্জুর প্রতিষ্ঠিত বিজেপিতে শুরু থেকে একনিষ্ঠ ভাবে কাজ করে আসছে সুজন। বর্তমানে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে সারা দেশে সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধি করতে পূর্ণরায় সাগির আহমেদ সুজন কে সাংগঠনিক সম্পাদক করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে সাগির আহমেদ সুজন কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় বিজেপি চেয়ারম্যান পার্থ ও মহাসচিব সাউদ মতিন কে শুভেচ্ছা জানিয়েছে বিজেপির নেতাকর্মীরা।



