দেশজুড়ে

নীলফামারীতে নিজ ঘড় থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার উপজেলায় নিজ ঘড় থেকে পুস্প বালা(৪৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ মার্চ) উপজেলার সোনারায় ইউনিয়নের পুর্ব বড়গাছা ধরপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। পুস্পবালা পূর্ব বড়গাছা ধরপাড়া গ্রামের লেবু রাম রায়ের স্ত্রী।

পুস্প বালার স্বামী লেবু রাম বলেন, “রোববার দুপুরে আমার মায়ের সাথে আমার স্ত্রীর ঝগড়া বাধে। তখন থেকেই সে মুখ ভার করে ছিলো। রাতের কোন এক সময় সকলের অগোচড়ে তার শোবার ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে। পরে পুলিশকে খবর দেওয়া হলে সোমবার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।”

মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য মৃতদেহ জেলার মর্গে প্রেরন করা হয়েছে। তদন্ত রির্পোটের মাধ্যমে সত্য ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ