বাগেরহাটে বাসচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের


সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে ইলিয়াস হোসেন (৩৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রবিবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় ফকিরহাট উপজেলার খুলনা-ঢাকা মহাসড়কের কাকডাঙ্গা মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেন ফকিরহাট মডেল থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার কাশিপুর গ্রামের মৃত ইজ্জত আলীর পুত্র।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, পুলিশ কনস্টেবল ইলিয়াস ডিউটি পালনের উদ্দেশ্য বের হন। বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি বাস ও মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাকায় পৃষ্ট হয়ে ইলিয়াস হোসেন ঘটনাস্থলেই নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।



