দেশজুড়ে

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি: বাঁশখালীতে ৫ দোকানিকে জরিমানা

চন্দন দেব নাথ, বাঁশখালী: বাঁশখালীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধি ঠেকাতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। সোমবার (১৪ মার্চ) উপজেলা সদর ও মিয়ার বাজারে দোকানে মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রয় করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ ব্যাবসায়ীকে অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে কিছু অসাধু ব্যাবসায়ী রমযান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি করতে পায়তারা করে।আজকের অভিযান মূলত ব্যাবসায়ীদের সতর্ক ও সচেতন করার লক্ষে পরিচালনা করেছি।সকলকে অযাচিত দাম না বাড়াতে ও বাজার অস্থিতিশীল না করার জন্যে সতর্ক করেছি।ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ