ভোলার মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ: হেমায়েত উদ্দিন


ভোলা প্রতিনিধি: সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বর্তমান ভোলা জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য হেমায়েত উদ্দিন ৩ দিনের সফর শেষে আজ সকালে ঢাকার উদ্দেশ্য ভোলা ছেড়েছেন। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কৃতি সন্তান হেমায়েত উদ্দিন তিনদিনের সফরে ভোলায় এসে ভোলার ভেলুমিয়া, ভেদুরিয়া, রাজাপুর পূর্ব ইলিশা ও পশ্চিম ইলিশাসহ বিভিন্ন এলাকায় ঘুরে আওয়ামীলীগের নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা হেমায়েত উদ্দিন।
গতকাল তৃণমূল আওয়ামীলীগের সাথে বিভাগীয় নেতাদের ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন হেমায়েত উদ্দিন। তিনদিনের সফর শেষে আজ সকালে ইলিশাঘাট থেকে কর্ণফুলী লঞ্চে তিনি ভোলা ত্যাগ করেন।
এসময় তাকে বিদায় দিতে ঘাটে থাকা তার সমর্থকদের উদ্দেশ্য তিনি বলেন,এই তিনদিনে আমার জন্মভূমি রাজাপুরসহ ভোলার মানুষ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে আমি মুগ্ধ, আমি সব সময় আপনাদের পাশে আছি, আপনার সন্তান হিসেবে আমাকে আপনাদের পাশে রাখবেন।



