ক্যাম্পাস

নেত্রকোনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন সভাপতি মাসুম, সাঃ সম্পাদক শাওন

রিসাত রহমান, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত নেত্রকোণা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নেত্রকোণা জেলা ছাত্র কল্যাণ পরিষদ’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১১/০৩/২০২২ তারিখে পূর্ববর্তী কমিটির সভাপতি ইমন নন্দী ও সাজ্জাদুল কবির সাজ্জাদ তথা বর্তমান উপদেষ্ঠাদের মাধ্যমে অনুমোদিত উক্ত কমিটিতে সভাপতি করা হয়েছে অ্যানথ্রোপোলজি বিভাগের ২০১৬-২০১৭ সেশনের শিক্ষার্থী মাসুম পারভেজ-কে এবং সাধারণ সম্পাদক করা হয় সিএসই বিভাগের ২০১৬-২০১৭ সেশনের ছাত্র তানভীর হোসেন শাওন -কে।

সকলের উপস্থিতিতে, সর্বসম্মতভাবে উক্ত কমিটিকে অনুমোদন দেয়া হয়।আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

কমিটি প্রকাশের পর সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুভূতি জানতে চাইলে, তারা প্রথমেই উপদেষ্ঠা মন্ডলীকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন। নবনির্বাচিত সভাপতি মাসুম পারভেজ বলেন”আমাদের উদ্দেশ্য নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণকে একটি সুন্দর এবং স্বু-সংগঠিত ছাত্রকল্যাণ হিসেবে গড়ে তোলা। দরিদ্র এবং অসচ্ছল শিক্ষার্থীদের সাহায্য করা সহ আরো অনেক প্রত্যয় ব্যাক্ত করেন।”

সাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওন বলেন”সিনিয়র জুনিয়র সবার একটি সুন্দর মিলবন্ধন তৈরি করা এবং ছাত্রদের কল্যাণে যতটুকু সম্ভব কাজ করা। জেলা হতে আগত সকল শিক্ষার্থীর সার্বিক সমস্যা সমাধান ও ভর্তি পরীক্ষা তথা অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করবো। এককালীন বৃত্তি প্রদান সহ শিক্ষার্থীদের পড়াশোনার সুন্দর পরিবেশ সুনিশ্চিত করবো।” বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উক্ত কমিটি প্রকাশ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ