দেশজুড়ে

ধামরাইয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী ও মহড়া অনুষ্ঠিত

রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে “মুজিব বর্ষের সফলতা,দুর্যোগ প্রস্তুুতিতে গতিশীলতা” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ধামরাই উপজেলা প্রশাসন আয়োজিত র‍্যালী এবং সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ই মার্চ-২০২২ খ্রীস্টাব্দ) “মুজিব বর্ষের সফলতা,দুর্যোগ প্রস্তুুতিতে গতিশীলতা”এই শ্লোগানকে সামনে রেখে
আর্ন্তজাতিক দূর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় এক র‌্যালী বের করে। র‌্যালীটি ধামরাই পৌর শহরের বিভিন্ন মহল্লায় প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে এসে শেষ করে।

এরপর ধামরাই উপজেলা চত্তরে ভূমিকম্পের সময় জানমালের ব্যাপক ক্ষতির হাত থেকে ও যান মালের নিরাপত্তা রক্ষায় করনীয় বিষয়ে ফায়ার সার্ভিস পরিচালিত ব্যাপক মহড়া অনুষ্টিত হয়েছে। বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

এরপর অনুষ্ঠিত মহড়ায় ধামরাই ফায়ার সার্ভিসের ইউনিট অগ্নি নির্বাপনে ও যান মাল রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহন করে সচেতনতা প্রসারের দায়িত্ব পালন করে তাক লাগিয়ে দেয় উপস্থিত সকলকে। ঘটনাস্থলে বাড়ি ঘরে আগুন লেগে যায়,ভেঙ্গে পড়ে ভবন সহ অন্যান্য প্রতিষ্ঠান।এসময় আতংকে মানুষ আত্নচিৎকার করতে থাকে এ’সময় ধামরাই মেডিকেলের একট টিম মহড়াস্থলে( দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে) কিভাবে আহতদের দ্রুত চিকিৎসা দেবে তার ব্যস্থা গ্রহন করে।
দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিসের গাড়ী ও স্থানীয় লোক জন ছুটে আসে অসহায়দের উদ্ধারে। এমনি এক মহড়ায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ধামরাই উপজেলা চত্তরে।
এ উপলক্ষে মহড়াস্থল ধামরাই উপজেলা ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহড়া সভায় উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাহিনুজ্জামান, ধামরাই ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার
মোঃ সোহেল রানা, সাব অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন ও লীডার শামসুল আলম প্রমূখ।

এই বিভাগের আরও সংবাদ