দেশজুড়ে
জাতীয় ছাত্র সমাজের রাজশাহী বিভাগের সমন্নয়কের দায়িত্ব পেল ভোলার সুমন


ভোলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সহযোগী সংগঠন ছাত্র সমাজের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র নির্দেশে রাজশাহী বিভাগে দুই সদস্য বিশিষ্ট সমন্নয়ক কমিটি গঠন ।
ওই কমিটিতে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাবিবুল বাশার ও ভোলার কৃতি সন্তান কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাতাব্বর কে দায়িত্ব দেওয়া হয়েছে।
ভোলার কৃতি সন্তান সুমন মাতাব্বর কে সমন্নয়ক কমিটিতে অন্তভুক্ত করায় বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ভোলার ছাত্র সমাজের নেতাকর্মীরা।



