দেশজুড়ে

বাগেরহাটের রামপালে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

সুব্র ঢালী, বাগেরহাট থেকেঃ বাগেরহাটের রামপালে চিরকুট লিখে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে এক যুবক ৷ রবিবার (৬ মার্চ) গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে ৷ নিহত ওই গ্রামের কানদেব পাল এর পুত্র
রিপন পাল (২২) ৷

স্থানীয়রা ও পুলিশ জানায়, নিহত যুবক রামপাল কলেজে লেখাপড়া করতো এবং পাশাপাশি চাকরী পাওয়ার জন্য চেষ্টা করছিল ৷ তাতে ব্যার্থ হয়ে সপ্তাহখানেক আগে সে রামপাল তাপবিদ্যুত কেন্দ্রে শ্রমিকের কাজে যোগ দেয় ৷ ঘটনার দিন রাত আনুমানিক ৯ টার সময় হঠাৎ সে বাড়ির পাশের একটি আমগাছে গলায় রশি দিয়ে ঝুলে পড়ে ৷ এ সময় তার পরিবারের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন ৷

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুদ্দিন বলেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় মর্মে লিখিত একটি চিরকুট পাওয়া গেছে ৷ প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মানসিক অবসাদের কারনে সে আত্মহত্যা করেছে ৷ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরন করা হয়েছে ৷

এই বিভাগের আরও সংবাদ