দেশজুড়ে

ঘোড়াঘাটে ডিলারদের সঙ্গে কৃষি অফিসের মত বিনিময় সভা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য সুরক্ষায় মান সম্পন্ন বালাই নাশকের সঠিক ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে উপজেলার সকল বালাই নাশক ডিলারের সঙ্গে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ মার্চ) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাছ হোসেন সরকারের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য দেন, জেলা উপ পরিচালকের কার্যালয়ের অতিরিক্তি উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মাহাবুব রশিদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম ও স্থানীয় ডিলার সহ আরোও অনেকে। মত বিনিময় সভায় উপজেলার ১১০ জন বালাই নাশক ডিলার অংশ গ্রহণ করেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রুহুল আমিন।

এই বিভাগের আরও সংবাদ