চলছে উচ্ছেদ অভিযান , খালের কোলজুড়ে দাড়িয়ে আছে পাকা স্থাপনা


মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ মির্জাগঞ্জে সরকারি জমি উচ্ছেদ অভিযান চলমান।ছোট ছোট টিনের ও অস্থায়ী ঘরগুলো ভেঙ্গে ফেলা হয়েছে। কিন্তু নদীর কোলজুড়ে থাকা প্রভাবশালীদের পাকা স্থাপনা এখনো রয়েছে দাঁড়িয়ে। উপজেলার পশ্চিম সুবিদখালী নাপিত বাড়ির খালটি বেদখলে রয়েছে প্রভাবশালীদের।
জানাযায়, গত ২৬ ফেব্রুয়ারী থেকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন । এতে সরকারি জমিতে নির্মিত আধা পাকা ও টিনশেট ঘর উচ্ছেদ করে। কিন্তু খালের পাড়ঝুরে দাড়িয়ে থাকা প্রভাশালীদের বহুতল পাকাস্থাপান উচ্ছেদ করা হয়নি বলে অভিযোগ উচ্ছেদকৃতদের।

উচ্ছেদকৃত মোঃ বাদল খান, ও আরিফসহ অনেকই বলেন,আমাদের ছোট টিনের ঘরগুলো ভেঙ্গে দিছে।কিন্তু সুবিদখালী বাজারে বেড়েধন খালের দুপাশে দখল করে বহুতল পাকা স্থাপনা গড়ে তুলেছে – ফরিদ , ইউনুচ হাওলাদার ও শুভল চন্দ্র দেবনাথসহ অনেক বড় বড় ব্যবসায়ী ও নেতারা।এগুলো ভাঙা হলো না ! তাহলে আমাদের অপরাধ কি ?
উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের রুস্তম আলী বলেন, নাপিত বাড়ির খালটি দখল করে কাঁচা পাকা ঘর তুলেছে লিটন ,শাহজাহান ও লতিফ আকনসহ বহুলোকজন।এমনকি ৫ টি বাড়ির দরজা ও ২ টি পুকুর করেছে খালটি দখল নিয়ে।
উপজেলা সহকারী কমিশনার( ভুমি) মোঃ রায়হান- উজ্জামান বলেন, সকল দখলদারদের সরকারি জমি দখল মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সমস্ত দখলদার উচ্ছেদ করে সরকারি জমি ও খাল উন্মুক্ত করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস জানান, কিছু দখলদার তাদের রেকর্ডিয় জমি বলে দাবি করেন। তবে কাগজপত্র যাচাই-বাছাই করে সকল সরকারি জমি, খাল ও জলাশয় দখল মুক্ত করা হবে।



