দেশজুড়ে
নীলফামারীতে মাদক সেবীর তিনমাস কারাদন্ড


মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে আবু বক্কর সিদ্দিক(২৫) নামে এক মাদক সেবীর তিন মাস কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পুর্ব সুটিপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে এই দন্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
এরআগে জেলা প্রশাসন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও র্যাবের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযানে বক্করকে ১৭পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। সে একই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুর রহিম জানান, দন্ডপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিককে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।



