দেশজুড়ে

পুঠিয়ায় পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরার উদ্বোধন

পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা ও ট্যাক্টিক্যাল বেল্ট ব্যবহারের কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজশাহী জেলা পুলিশের আয়োজনে উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উদ্বোধন করেন, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম(বার)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মোহাম্মদ আশরাফুল, পুঠিয়া সার্কেল এর এএসপি ইমরান জাকারিয়া, বানেশ্বর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, আ’লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ওবাইদুর রহমান, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেনসহ জেলা ও থানা পুলিশের কর্মকর্তাগণ। এই কার্যক্রমের প্রথম পর্যায়ে পুঠিয়া থানার ও ট্রাফিক বিভাগের কর্মরত সদস্যদের ওর্ন ক্যামেরা ও ট্যাক্টিক্যাল বেল্ট সরবরাহ করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যকলাপের নজরদারি বাড়ানোর জন্য বডি ওর্ন ক্যামেরা ও ট্যাক্টিক্যাল বেল্ট ব্যবহার করা হচ্ছে। পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহি তায় আনতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। এর ফলে দায়িত্বরত পুলিশ সদস্যদের জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে বলে এ কর্মকর্তা জানান।

এই বিভাগের আরও সংবাদ