দরপতনের শীর্ষে কুইন সাউথ টেক্সটাইল


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দরপতনের শীর্ষে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৫০ পয়সা বা ৮.৮৭ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি বুধবার সর্বশেষ ২৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ১৬৬ বারে ৪৭ লাখ ৮৪ হাজার ৭৭০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৪৬ লাখ টাকা।
পতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা ১০ পয়সা বা ৪.৬৮ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৬৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটির কোম্পানিটির দর ৭০ পয়সা বা ৩.৯৩ শতাংশ কমেছে।
বুধবার দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- সমতা লেদার কমপ্লেক্স, লাফার্জ হোলসিম, এমবি ফার্মা, আজিজ পাইপস, মুন্নু সিরামিকস, মেঘনা কনডেন্সড মিল্ক ও জিকিউ বলপেন লিমিটেড।


