অর্থনীতি

এডিপি বাস্তবায়ন ২ শতাংশ বেড়েছে

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, চলতি অর্থবছরে জানুয়ারি পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ২ শতাংশ বেড়েছে। এ সময় মোট বাস্তবায়ন হয়েছে ৩০.২১ শতাংশ। গত অর্থবছরে একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ২৮.৪৫ শতাংশ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের জিডিপি বেড়েছে, এডিপি বেড়েছে। সব সূচকই ইতিবাচক। এই ইতিবাচক উন্নয়নের পেছনে রয়েছে সরাসরি কৃষক-শ্রমিকের পরিশ্রম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ও সাহসী সিদ্ধান্ত।

এই বিভাগের আরও সংবাদ