দেশজুড়ে

শ্রীনগরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাত ১২:০১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ’র নেতৃত্বে ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও শ্রীনগর থানা পুলিশ, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংশ্লিস্টগণ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্বাজ্ঞাপন করেন।

সোমবার সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের শ্রদ্ধা জানাতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, টুরিস্ট পুলিশ (মুন্সীগঞ্জ), উপজেলা বিএনপি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের শ্রেণি পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিতে উপস্থিত হন।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে শ্রীনগর উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয়রা। দেখা যায়, দিবসটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করার লক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল, কবিতা, ছড়া ও চিত্রাকংন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ