ঘাটাইলে ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন


ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে মহান শহীদ দিবস ও আন্তরর্জাতিক মাতৃভায়া দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত শহীদ মিনারে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক কোষাধক্ষ্য মাঈনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, সাবেক সাংগাঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শামীম সরকার, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসিরের নেতৃত্বে একটি গ্রæপও আলাদাভাবে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।



