অর্থনীতি
বড় পতনে কমেছে লেনদেন


সপ্তাহের শেষ কার্যদিবসে বড় পতন হয়েছে পুঁজিবাজারে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫২.৩৩ পয়েন্ট কমে ৬ হাজার ৯৯১.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ ১ হাজার ৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২০৮ কোটি ৬৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ২১৩ কোটি ৬৪ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৫৭টির এবং ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তে আজ ৩৪ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে।





