বীরগঞ্জে ঢেপা নদীর পুন:খনন কাজের উদ্বোধন


রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুর : মুজিব শতবর্ষের উপহার হিসেবে দিনাজপুর শহর রক্ষা প্রকল্পের পুনর্বাসন এবং দিনাজপুর শহর সংলগ্ন ঢেপা ও গর্ভেশ্বরী নদীর সিস্টেম ড্রেজিং/ খনন শীর্ষক প্রকল্পের আওতায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাধীন ঢেপা ও ছোট ঢেপা নদীর পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৫২ কোটি টাকা ব্যয়ে ২৭ কিলোমিটার নদী খনন কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোগনগর ইউনিয়নের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ।



