দেশজুড়ে
ধামরাইয়ে গাড়ীর চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ গেল যুবকের


রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি:ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌর শহরের ঢুলিভিটা এলাকায় ঢাকা -আরিচা মহাসড়কে দি একমি ল্যাবরেটরিজ লিঃ নামক ঔষধ কারখানার সামনে মেইন রোডে আইল্যান্ড এর ভিতরে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে বলে জানা যায়। বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে এ’দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, মহাসড়কের আইল্যান্ড টপকিয়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি অজ্ঞাত যুবককে চাপা দিলে দেহের নিচের অংশ দ্বিখণ্ডিত হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা রক্তাক্ত অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ( ইসলামপুর) সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির কোন নাম পরিচয় পাওয়া যায়নি।



