খুলনা জেলা ডিবি পুলিশ কর্তৃক ভুল নাম্বারে সেন্ড করা বিকাশের টাকা উদ্ধার


আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : খুলনা জেলার বটিয়াঘাটা থানা নিবাসী জনৈক মোঃ আল-আমিন সর্দার তার নম্বরে গত ৩০/০১/২২ তারিখ বিকাশে =৩০,০০০/টাকা সেন্ড করতে গিয়ে একটি ডিজিট ভুল করলে উক্ত টাকা অন্য নম্বরে চলে যায়। এ বিষয়ে তিনি বটিয়াঘাটা থানায় একটি জিডি করেন।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, খুলনা বিষয়টি অবগত হওয়ার পর মাননীয় পুলিশ সুপার, খুলনা মহোদয়ের নির্দেশক্রমে এই বিষয়ে কাজ শুরু করে।
সাইবার টিমের ঐকান্তিক প্রচেষ্টা এবং তথ্য প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে সুদূর উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার চিলমারী থানা এলাকা থেকে =৩০,০০০/ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত টাকা ভুক্তভোগী আল-আমিন সর্দার কে ফেরত প্রদান করা হয়। আল-আমিন সর্দার টাকা পেয়ে উচ্ছ্বসিত হয় এবং পুলিশের এই কাজের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন। খুলনা জেলা ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার উক্ত তথ্য নিশ্চিত করা হয়।



