দেশজুড়ে
মাঘের শীতের সাথে বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জের শাহজাদপুরে মাঘের শীতের সাথে চলছে টানা বৃষ্টি,বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
আজ শনিবার ( ৪ ফেব্রুয়ারী ) সকাল থেকে মাঘের শীতের সাথে হঠাৎ টানা বৃষ্টিতেবিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন । এতে যেমন বৃদ্ধি পেয়েছে শীতের তীব্রতা তেমনই বিপর্যয় দেখা দিয়েছে সাধারণ জনজীবনে।
এই বৃষ্টির কারণে সবচেয়ে বেশি চিন্তিত হয়ে পরেছে যমুনা তীরবর্তী অঞ্চলের দুঃস্থ ও অসহায় পরিবারের সদস্যরা। কারণ যমুনা নদীর তীরবর্তী অঞ্চল জামিরতা, ভাটপাড়া, কৈজুরী, গালা, জগতলা , কাশিপুর, বর্নিয়াসহ যমুনা নদীর তীরবর্তী অঞ্চলের অধিকাংশ পরিবার দৈনন্দিন কাজের সাথে জরিত। তাই বৃষ্টির কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেলে যমুনা নদীর তীরবর্তী এই সকল অঞ্চলের নিম্নবিত্ত পরিবারগুলোর গরম কাপড়ের অভাব দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।



