দেশজুড়ে
ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু


মামুনুর রহমান,পাবনা: বুধবার সকাল সাড়ে নয়টার সময় মুলাডুলি ইউনিয়নের বাঘহাছলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢালারচর থেকে রাজশাহীগামী পাবনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পথচারী ঐ ব্যক্তি গুরুতর আঘাতপ্রাপ্ত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কুমার কর্মকার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।



