পুঠিয়ায় ধর্ষককে আটক ও ফাঁসির দাবিতে মানববন্ধন


পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় ধর্ষক খলিলুর রহমানের আটক ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। সোমাবার (৩১ জানুয়ারী) সকাল ১১টায় পুঠিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকে এ মানব বন্ধন করা হয়। মানববন্ধনে অংশ নেয় উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা গুচ্ছগ্রামের এলাকাবাসী।
ধর্ষক মুক্ত সমাজ চাই নিরাপদ সমাজ চাই এ ব্যানার নিয়ে ধর্ষকের আটক ও ফাঁসির দাবিতে এ মানবন্ধন অনুষ্ঠানে কান্দ্রা গুচ্ছ গ্রাম এলাকার নারী পুরুষ অংশ গ্রহন করে। এ সময় তার ধর্ষক খলিলুর রহমানের আটক ও ফাঁসির দাবিতে শ্লোগান দিতে থাকে।
উল্লেখ্য গত সোমাবার (২৪ জানুয়ারী) সকাল সাড়ে ৬টায় ১২ বছরের এক শিশুকের ধর্ষণ করে উক্ত গ্রামের মৃত সৈয়দের ছেলে খলিলুর রহমান (৬০)। এর পর থেকে সে পালাতক রয়েছে। এব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জানান, ধর্ষক খলিলুর রহমানে আটকের সর্বাত্বক চেষ্টা অব্যহত রয়েছে।



