দেশজুড়ে

দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ডাঃ মুরাদ

তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৭০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।গতকাল শনিবার(২৯জানুয়ারি) বিকালে উপজেলার পোগলদিঘা ডিগ্রি কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

এসময় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আমি আপনাদের মাঝে কম্বল বিতরণ করতে এসেছি। এই কার্যক্রম আজকেই শেষ না, এটা চলতে থাকবে।

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি আরও বলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে ভোট দিয়ে বারবার এই আসনের সংসদ সদস্য নির্বাচন করেছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের আরোও সেবা করতে পারি।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সহকারী কমিশনার (ভূমি) ফাইজুল ওয়াসিমা নাহাত,

উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু,উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পোগলদিঘা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন, নব নির্বাচিত পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ভিপি,কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল প্রমূখ।

এই বিভাগের আরও সংবাদ