অর্থনীতি

সূচক বেড়ে পুঁজিবাজারে লেনদেন চলছে

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারে (২৯ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৫২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৩২ ও ২৫২৭ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে মোট ১৮০ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ৯৭টির এবং অপরির্বতিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ার দর।

এই বিভাগের আরও সংবাদ

বুধবার বেলা ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-বিএসসি, বিএসসিসিএল, ওয়ান ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, ঢাকা ডায়িং, হামিদ ফেব্রিকস, লাফার্জহোলসিম, প্যারামাউন্ট টেক্সটাইল ও একটিভ ফাইন।

এই বিভাগের আরও সংবাদ