শনিবার বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আগামীকাল শনিবার রাজধানীতে বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।
শোভাযাত্রা সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ঐতিহাসিক বিজয় শোভাযাত্রার জন্য জনগণের যে ট্রাফিক অসুবিধা হবে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা ঢাকার জনগণকে এই বিজয় শোভাযাত্রায় সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
শুক্রবার সকালে ‘বিজয় শোভাযাত্রা’বাস্তবায়ন ও সফল করতে জরুরি প্রস্তুতি সভা শেষে এসব কথা বলেন নানক। সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটি ঘোষিত ‘বিজয় শোভাযাত্রা’কর্মসূচি বাস্তবায়ন ও সফল করার লক্ষ্য এই জরুরি প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ১৮ ডিসেম্বর শনিবার দুপুর ২টায় রাজধানীত ‘বিজয় শাভাযাত্রা’কর্মসূচি আয়াজন করছে আওয়ামী লীগ। বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, অ্যালিফ্যাট রোড এবং মিরপুর রোড হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নাম্বার ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। উক্ত কর্মসূচিতে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা অংশ নেবে।
সভার সিদ্ধান্তের বিষয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সমগ্র দেশবাসী, বাঙালি জাতি; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে। এর মধ্যে গতকাল এবং আজকে বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে। আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, এই বিশাল ঐতিহাসিক বিজয় শোভাযাত্রা, বিজয়ের ৫০ বছর উদযাপন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে। যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা স্বাধীনতার দিকনির্দেশনা দিয়েছিলেন। সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঐতিহাসিক ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে। এই বিজয় শোভাযাত্রা সফল করার জন্য আজকে আমরা বিভিন্ন নেতৃবৃন্দ আকস্মিকভাবে বসেছিলাম এবং সেখানে মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। যারা উপস্থিত হতে পারেন নাই তাদেরকে অবহিত করা হয়েছে।
আগামীকাল যে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, এই বিজয় শোভাযাত্রা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে বেলা আড়াইটায় শুরু হবে। শাহবাগ, এলিফেন্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর রোড হয়ে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে এসে শেষ হবে।
অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা কামনার পাশাপাশি বিশাল বিজয় শোভাযাত্রার জন্য জনগণের যে ট্রাফিক অসুবিধা হবে সেজন্য দুঃখ প্রকাশ করেন নানক। এছাড়া ঢাকাবাসীকে বিজয় শোভাযাত্রায় সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি।
বিজয় শোভযাত্রায় রাজধানী ঢাকার উত্তর প্রান্ত থেকে কর্মসূচিত যোগদান করতে আসা দলীয় নেতা-কর্মীদের হাতিরঝিল, মগবাজার ও মৎস্যভবনর সড়কসমূহ এবং ঢাকার দক্ষিণ প্রান্ত থেকে আসা দলীয় নেতাকর্মীদের গুলিস্তান, হাইকোর্ট মাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়কসমূহ ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। সড়কসমূহ সর্বসাধারণের চলাচলের সুবিধার বিষয়টি বিবেচনায় রেখে কর্মসূচিতে অংশগ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মণি, ড. হাছান মাহমুদ, আ. ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হাসন, এস এম কামাল হোসেন, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়ম খান, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব হাসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগর সভাপতি বীর মুক্তিযাদ্ধা আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও স্বেছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।





