বিজয় দিবস ও সূবর্ণ জয়ন্তীতে মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের শ্রদ্ধা ও দোয়া


আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব। আজ বৃহস্পতিবার (১৬ ই ডিসেম্বর) ভোর সকাল সাড়ে ৬ টার সময় মুন্সীগঞ্জ সদরে কাচারীর পুরান হাসপাতালে সামনে অবস্থিত শহীদ স্মৃতিতম্ভে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে জেলা প্রেসক্লাবের কার্যক্রম শুরু হয়।
স্মৃতিতম্মে শ্রদ্ধা জানানোর পর জেলা প্রেসক্লাবে মুক্তিযুদ্ধে নিহত শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এডভোকেট সোহানা তাহমিনা, জেলা প্রেসক্লাবের সভাপতি এম জামাল হোসেন মন্ডল, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আবু সাঈদ দেওয়ান সৌরভ, অর্থ সম্পাদক সাইদুর রহমান, মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি কাজী বিপ্লব হাসান, সালমান হাসান, ফরহাদ হোসেন জনি, রাজ মল্লিক, আবুল কালাম মিয়া, মমিন বিশ্বাস প্রমুখ। এছাড়াও জেলা প্রেসক্লাবের কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।




