অর্থনীতি

দেড় ঘণ্টায় ডিএসইতে ৩৭৪ কোটি টাকা লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৩৭৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৯৮৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪৭৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক পাঁচ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৬২৬ পয়েন্টে।

এই বিভাগের আরও সংবাদ

এছাড়াও আজ ডিএসইতে ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ চলছে। লেনদেনের দেড় ঘণ্টায় সিএসইতে নয় কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ