কামারখন্দে আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন দেশের ৪ ধাপের (ইউপি) নির্বাচনে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ৪ জন বিদ্রোহী প্রার্থীকে দলের সকল পদ ও প্রাথমিক সদস্য থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে কামারখন্দ উপজেলা আওয়ামী লীগ শাখা।
আসন্ন কামারখন্দ উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারটি ইউনিয়নে ৪ জন প্রার্থীকে নৌকা মনোনয়ন পত্র দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কিন্তু কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ এনামুল হক রঞ্জু, রায়দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন মোল্লা, রায়দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম মঞ্জু, জামতৈল ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আল মামুন জুয়েল, বিদ্রোহী প্রার্থী হয়ে প্রচার চালাচ্ছেন যা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা পরিপন্থী বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ইতিমধ্যে এ বিষয় নিয়ে কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সেলিম রেজা ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখের স্বাক্ষরিত এক বহিস্কার সংক্রান্ত আবেদন পত্র বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট প্রেরণ করেছেন।



