রাজধানী
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৬৫


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৮ নভেম্বর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (৯ নভেম্বর) পর্যন্ত এ অভিযান চলে। এসময় তাদের কাছ থেকে ৩৫৮ গ্রাম ৪০৭ পুরিয়া হেরোইন, ৬৯ হাজার ৮৬৮ পিস ইয়াবা ও ৮ কেজি ৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা হয়েছে।



