দেশজুড়ে

খুলনার আড়ংঘাটায় ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকার তেলিগাতী বরইতলা ঘাটের পাশে রাজাপুরে রিপনের মাছের ঘের থেকে ২৩ অক্টোবর শনিবার বিকাল ৫ টার দিকে জনৈক ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ । পরে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে । তিনি খুলনা মহানগরীর বয়রা ঢালী বাড়ির মাহাতাব ঢালীর পুত্র আঃ রশিদ ঢালী (৪৫ )।যোগিপোল ইউনিয়নের জাব্দিপুরে ভাড়া বাড়িতে বসবাস করে তিনি ইজিবাইক চালাতেন।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর বলেন, স্থানীয় মেম্বার কাজী শহিদুল ইসলাম পিটুর কাছ থেকে খবর পেয়ে রিপনের মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় মিলেছে। সে ইজিবাইক চালক। গত ২২ অক্টোবর থেকে সে নিখোঁজ ছিল । এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি ।

এই বিভাগের আরও সংবাদ