দেশজুড়ে

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢালে ও প্রবলবৃষ্টিপাতের ফলে দেশের বৃহত্তম সেচপ্রকল্প তিস্তা ব্যারাজ দিয়ে সকাল সাড়ে ৮টার দিকে বিপদসীমার ৫০ সে.মি.উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বুধবার (২০ অক্টোবর) সকালে তিস্তানদীর পানি তিস্তা ব্যারাজ পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৫০ সে.মি.উপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়া ওই উপজেলার গড্ডিমারীসহ জেলার বিভিন্ন এলাকায় বসতবাড়িতে পানি উঠতে শুরু করেছে। এরআগে মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে থেকে প্রচন্ড গতিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। এতে পানি বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে চর চরাঞ্চলের মানুষ।

জানা যায়, হঠাৎ তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়া ফলে তিস্তার চরে আবাদ করা হাজার হাজার হেক্টর জমির পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। পাশাপাশি তিস্তার তীরবর্তী এলাকার অনেক বসতঘরে পানি উঠেছে। তিস্তা ব্যারাজের ফ্লাট বাইপাস সড়কও ভাঙনের মুখে পড়েছে। তিস্তার তীরবর্তী উপজেলার চর এলাকার প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে জানা গেছে।

এছাড়াও তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়া পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সিঙ্গীমারি,সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ি এবং কালীগঞ্জ উপজেলার ভোটমারী,শৈলমারীতে পানি প্রবেশ করায় হাজারো মানুষ বিপাকে পড়েছে বলে জানা গেছে।

তিস্তা ব্যারাজের পানি বিজ্ঞান শাখার উপ-সহকারী প্রকৌশল মো.ইলিয়াস আলী জানান, উজানের ঢলে ও ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। ভারতে থেকে প্রচন্ড গতিতে পানি আসছে। আরও কি পরিমান পানি আসবে তা ধারণা করা যাচ্ছে না।

এই বিভাগের আরও সংবাদ