দেশজুড়ে

বাগেরহাটের রামপালে শেখ রাসেলের জন্মদিন পালন

সুব্র ঢালী,স্টাফ রিপোর্টারঃ শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস,’এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বাগেরহাটের রামপাল উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন জাতীয়ভাবে পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন ৷ প্রথমে রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মোঃ কবীর হোসেন এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন ৷ এরপর কবিতা আবৃত্তি , চিত্রাংকন, উপস্থিত বক্তৃতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ৷ এরপর একই স্থানে সকাল সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল , কেক কাটা অনুষ্ঠিত হয় ৷

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোল্যা আঃ রউফ, বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শেখ আঃ জলিল, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি অধ্যক্ষ মোতাহার রহমান, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, সাংগঠনিক সম্পাদক হামিম নূরী, সদর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, জেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক ও বাঁশতলী ইউপি চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান সোহেল, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড, জেলা পরিষদ সদস্য অসীত বরন কুন্ডু, আরাফাত হোসেন কচি, সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ, শ্রমিকলীগ সাধারন সম্পাদক রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সরদার বোরহান উদ্দিন, মেহেদী হাসান রাজু, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক শেখ সাদী প্রমুখ ৷

এই বিভাগের আরও সংবাদ